রাজৈরের মৃধাবাড়ী গ্রামে বুধবার বিকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রিংকু বৈদ্য (১৯)। সে সিঙ্গাপুর প্রবাসী স্বামীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন পারিবারিক বিষয় নিয়ে টেলিফোনে সিঙ্গাপুর প্রবাসী স্বামী সন্তোস বসুর সাথে রিংকুর ঝগড়া হয়। পরে প্রবাস থেকে ফোনে সন্তোষ পার্শ্ববর্তী জ্ঞাতি ভাইয়ের কাছে স্ত্রীর অবস্থান জানতে চায়। তারা ভিতর থেকে ঘর আটকানো দেখে সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে রিংকুকে ঝুলন্ত অবস্থায় দেখে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
ওসি শাহজাহান জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।