হোমনায় মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ছেলের বউ এবং তার শিশু কন্যার গলায় ছুরি ধরে জিম্মি করে ডাকাতরা ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ পঞ্চাশ হাজার টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।

বুধবার গভীর রাতে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের রামপুর গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটে। এ ব্যাপারে হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী নাজমুল হক জানান, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধানের বাড়িতে ডাকাতির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।