তাড়াশে ধান কাটা অবস্থায় বৃহস্পতিবার সকালে প্রচণ্ড গরমে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম সিরাজুল ইসলাম (৪৮)। তিনি উপজেলার পলাশী গ্রামের গোনসা প্রামাণিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন কৃষি শ্রমিক জানান, উপজেলার পলাশী মাঠে বোরো ধান কাটার সময় প্রচণ্ড গরমে হঠাত্ মাথা ঘুরে পড়ে যান সিরাজুল ইসলাম। এ সময় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।