সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
২৯ এপ্রিল-১ মে ১ম তিন দিনের ম্যাচ ফতুল্লা
৫-৭ মে ২য় তিন দিনের ম্যাচ খুলনা
১০ মে ১ম ওয়ানডে খুলনা
১২ মে ২য় ওয়ানডে খুলনা
১৫ মে ৩য় ওয়ানডে খুলনা
স্পোর্টস রিপোর্টার
পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল ২১ দিনের সফরে বাংলাদেশে আসছে আজ। এই সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা। প্রথম তিন দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ফতুল্লায়। এরপর সবগুলো খেলা অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। ২৯ এপ্রিল থেকে শুরু হবে দুই দলের খেলা। প্রথম তিন দিনের ম্যাচ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল থেকে ১ মে। এরপর দুই দল চলে যাবে খুলনায়। সেখানে ৫ থেকে ৭ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় তিন দিনের ম্যাচ। ১০, ১২ ও ১৫ মে খুলনাতেই অনুষ্ঠিত হবে তিনটি এক দিনের ম্যাচ। গতকাল পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল ঘোষণা করা হয়েছে। এই দলের নেতৃত্ব দেবেন রিহাদ খান। আর তার সহকারী হিসেবে থাকবেন মাহফুজুর রহমান রাব্বি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল:
মফিজুল ইসলাম রবিন, সাজ্জাদ হোসেন মিরাজ, সাকিব শাহরিয়ার, রাফসান জানি, সোহাগ আলী, রিহাদ খান (অধিনায়ক), আইচ মোল্লা, মাহফুজুর রহমান রাব্বি (সহঅধিনায়ক), আজিজুল হক রনি, তানভির আলম অয়ন, সামসুল ইসলাম ইপন, মাকসুদুর রহমান, আশিকুর রহমান, শাহরিয়ার আলম মাহিম, মুশফিক হাসান।
স্ট্যান্ড বাই:
আমির হোসেন, খালিদ হাসান, মিনহাজুল হাসান, আরিফ আহমেদ অনিক, সজীব আহমেদ, নাসিম ইসলাম, জি এম তাহজিবুল ইসলাম।