হ্যাংজু-এর সাবেক প্রধানকে বহিষ্কার 

চীনা ই-কমার্স হাব হ্যাংজু এর সাবেক প্রধানকে পার্টি থেকে বহিষ্কার করেছে দেশটির ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি। এছাড়া বেসরকারি কোম্পানিগুলোর 'উশৃঙ্খলভাবে সম্প্রসারণ' সমর্থন করার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে।  

বুধবার (২ ফেব্রুয়ারি) সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশন (সিসিডিআই) জানিয়েছে, ঝো জিয়াংইয়ং নামে ওই ব্যক্তির বিরুদ্ধে দলীয় দুর্নীতির তদন্ত শেষ হয়েছে। তাকে প্রসিকিউটরদের কাছে হস্তান্তর করা হবে। 

ঝো জিয়াংইয়ংয়ের দুর্নীতি নিয়ে পাঁচ পর্বে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রচারণার এক সপ্তাহ পর তাকে বহিষ্কার করা হয়। 

সিসিডিআই জানিয়েছে, ৫৪ বছর বয়সী ঝো দলের প্রতি বিশ্বাসঘাতকতা ও  বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে তাদের 'উশৃঙ্খল বিস্তার' সমর্থন করার জন্য অভিযুক্ত।