অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন হিরো আলম। তার কাজগুলো প্রকাশ হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। হঠাৎ সোমবার (৩১ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে বলেছিলেন তিনি আর সিনেমা নির্মাণ করবেন না এবং এফডিসিতে যাবেন না।
গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকারে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন ‘দেশে নয়, এখন থেকে কলকাতায় কাজ করব।’
এ বিষয়ে জানতে যোগাযোগ করলে তিনি বলেন, ‘চিন্তা-ভাবনা করে দেখলাম। আমি তো কাজ ছাড়া থাকতে পারবো না। বাংলাদেশে কিছু লোক আমাকে কাজ করতে দিতে চাইছে না। তাই নতুন সিদ্ধান্ত গ্রহণ করলাম। কলকাতায় কাজ করবো। আশা করছি আমাকে কেউ সমস্যা করতে পারবে না।’
বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এ বছর এই পাঁচটি সিনেমা শেষ করবে বলে জানা যায়। এখন বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। মুক্তি অপেক্ষায় তার তিনটা সিনেমা।
ইত্তেফাক/বিএএফ