এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। ক’দিন আগেই শেষ করেছেন সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘গলুই’ সিনেমার শুটিং। এছাড়া তার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ।
সেই তালিকা এবার আরো দীর্ঘ করলেন এই অভিনেত্রী। নতুন একটি সিনেমায় যুক্ত হলেন পূজা। ‘নাকফুল’ শিরোনামের এই সিনেমাটির মাধ্যমে প্রথমবার চিত্রনায়ক রোশানের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। নিজের নতুন সিনেমা প্রসঙ্গে পূজা বলেন, ‘নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলঙ্কার। নারীদের কাছে এক আবেগের গয়না। সিনেমাতেও দর্শকের মনে জায়গা করে নেবে। আশা করি কাজটি খুব ভালো হবে। দর্শকদের নিরাশ হতে হবে না।’
রোশান বলেন, ‘সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে। গল্পটি আমি পড়েছি, খুবই চমত্কার গল্প। সিনেমাটির গল্প দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’
‘নাকফুল’ সিনেমাটি নির্মাণ করবেন নির্মাতা আলোক হাসান। সিনেমাটির গল্প লিখেছেন ফেরারী ফরহাদ। শিগগিরই সিলেটের বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ শুরু করা হবে বলে জানান নির্মাতা