ফেনীর সোনাগাজী মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারগারে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ আদেশ দেন।
অপরদিকে, একই মামলার আসামি শাহাদাত হোসেন শামীমের পাঁচ দিন রিমান্ড শেষে পুনরায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। একই আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৬ এপ্রিল নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে ছাদে ডেকে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়। গুরুতর অবস্থায় তাকে ওইদিন রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১০ এপ্রিল নুসরাত মারা যায়।