মুম্বাইয়ের ১০তলা প্রাসাদ ‘রামায়ণ’ – এ পরিবারের সকলের সঙ্গে বাস করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা। এক সাক্ষাৎকারে সোনাক্ষি জানান, এত বড় বাড়ি নিয়ে কিছুটা বিরক্ত তিনি। তার মতে এত বড় বাড়ির সত্যিই প্রয়োজন নেই!
সোনাক্ষি জানান, তার বাড়ি এত বিশাল জায়গা নিয়ে তৈরি, যে কথোপকথনে যথেষ্ট অসুবিধে হয়। এমনকি যদি ব্যক্তিগত কোনও দরকার পড়ে তারপরেও ইন্টারকলের শরণাপন্ন হতে হয় কিংবা হোয়াটস ব্যবহার করতে হয়।
সোশ্যাল মিডিয়ায় লাইভে, আস্ক মি এনিথিং এ মুম্বাইয়ের দশতলা প্রাসাদের সর্বত্রই ঘুরে দেখান সোনাক্ষি। বাড়ির প্রতিটি ক্ষেত্র তার অনুরাগীদের সামনে তুলে ধরলেন অভিনেত্রী! রান্নাঘর থেকে স্টোর রুম এমনকি কোথায় যোগা করেন সেই জায়গাও দেখান। দেয়ালে নিজের আঁকা ছবি বাঁধিয়ে লাগাবেন বলেই জানান তিনি। তার এ্যাপার্টমেন্টে প্রবেশের মুখেই লিফট, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা সহ যেটিকে নেভিগেশন প্রক্রিয়ার মাধ্যমেই চালনা করা যায়। দশতলা বাড়ি হলেও, একবারের জন্য মনে হয়নি যে তিনি কোনও চলচ্চিত্র তারকা পরিবারে জন্মগ্রহণ করেছেন।
এর আগেও নিজের নতুন বাড়ি নিয়ে ইনস্টাগ্রামে ধরা দিয়েছিলেন। বলেছিলেন আলোয় ঝলমল করবে, সুন্দর একটি বাড়ি তার বেশ পছন্দের।