তিব্বতের স্বাধীনতা আন্দোলনে ভারত সরকারের সমর্থন চান বিধায়ক

ভারতের রাজ্যসভার বিধায়ক শ্রী অমরেন্দ্র ধারি সিং তিব্বতের স্বাধীনতা আন্দোলনে সরকারের সমর্থনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে এ আহ্বান জানান তিনি।

পার্লামেন্টে অমরেন্দ্র ধারি সিং বলেন, মিত্রদের সাহায্য করা শিখতে হবে ভারতের। যদি তা না হয়, তাহলে তিব্বতের মানুষের প্রতি আমরা আবারও ঐতিহাসিক ভুল করবো। বিভিন্ন তথ্য প্রমাণ করে যে, তিব্বতিয়ানরা কোনো সময়েই চীনা শাসন মেনে নেয়নি। 

তিনি আরও বলেন, প্রয়াত ভারতীয় নেতাদের মধ্যে বর্তমান সরকারের অন্যতম পছন্দ নেহেরু। ১৯৪৯ সালে তিনি তিব্বতিয়ানদের জাতিসংঘের সরনাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছিলেন। সামরিক আলোচনা নিয়ে ভারতীয় সেনা জোরাওয়ার বকশিকেও পাঠানো হয়েছিলো। কিন্তু পরিকল্পনা মোতাবেক কিছু হয়নি। বাকি ইতিহাস সবাই জানেন। এরপর বিভিন্ন পদক্ষেপ নেওয়া বা না নেওয়া উভয় কারণেই প্রভাব পড়েছে তিব্বতের ওপর। প্রতিবেশি হিসেবে এবং জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে তাদের সহায়তা করার প্রয়োজন ভারতের।