আইপিডিসি ফাইন্যান্সে দুই সপ্তাহ পিতৃত্বকালীন ছুটি

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চলতি মাস থেকে পুরুষ কর্মীদের জন্য দুই সপ্তাহ পিতৃত্বকালীন ছুটি চালু করেছে। আইপিডিসি এর নতুন লিভ পলিসির আওতায় পুরুষ কর্মীরা সর্বোচ্চ দুইটি সন্তানের জন্য দুই সপ্তাহ করে এই ছুটি উপভোগ করতে পারবেন। এছাড়াও চলমান এবং নতুন চালু হওয়া লিভ পলিসি অনুযায়ী, আইপিডিসি পিলগ্রিমেজ (হজ ও অন্যান্য ধর্মের তীর্থযাত্রা) ছুটি এবং সমবেদনামূলক(কমপ্যাশনেট) ছুটি চালু করেছে। পিলগ্রিমেজ ছুটিতে আইপিডিসি এর কর্মীরা জীবনে একবার দুই সপ্তাহ ছুটি পাবেন। কমপ্যাশনেট ছুটিতে কর্মীরা পরিবারের কোনো সদস্য যেমন-স্বামী, স্ত্রী, সন্তান, বাবা-মা এবং ভাই-বোনের মৃত্যুতে এক সপ্তাহ ছুটি পাবেন। -প্রেস বিজ্ঞপ্তি