আড়াইহাজারে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

আড়াইহাজারে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা জানান, সালমদী নয়াপাড়া গ্রামের মতিন মিয়ার মেয়ে এবং মাহমুদপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের  দশম শ্রেণির ছাত্রী শামীমা আক্তারের (১৫) সাথে পার্শ্ববর্তী নরসিংদী সদর উপজেলার দড়িকান্দী গ্রামের মান্নান মোল্লার ছেলে সজিবের (২২) বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার ছিল বিয়ের দিন। এই খবর উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৌঁছলে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ জাহিদ হাসান প্রিন্সকে  পাঠিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেয়ে ও তার অভিভাবকদের আটক করে নিয়ে আসেন। পরে ‘মেয়ের বাল্যবিয়ে দেবে না’— এমন মুচলেকা রেখে তাদের ছেড়ে দেন।