জবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিবেটিং ক্লাব 'Sign Of Cameo 1.0' শিরোনামে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। ৫ ও ৬  ফেব্রুয়ারি এ প্রতিযোগিতার  গ্রুপ রাউন্ড এবং প্রি-সেমি ফাইনাল অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় মোট ১৬টি বিতর্ক দল বিভিন্ন বিভাগের প্রতিনিধিত্ব করেছে। গ্রুপ রাউন্ডের ৩ ধাপ বিতর্ক হয়ে পয়েন্ট  টেবিল অনুযায়ী প্রথম ২টি দল সরাসরি সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে ওঠা দল দুটি ফিন্যান্স ডিবেটিং ক্লাব (ফিন্যান্সডিসি) এবং ডিবেট হাউস অব পাবলিক এডমিনিস্ট্রেশন (ডিএইসপি)। পরবর্তী ইংলিশ ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাব ( ইডিডিসি), আইন বিতর্ক সংগঠন, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাব (আইএসডিসি) এবং রেঁনেসা ডিবেটিং ক্লাব (আরডিসি) ওঠে প্রি-সেমি ফাইনালে। পরবর্তীতে আইন বিতর্ক সংগঠন এবং রেঁনেসা ডিবেটিং ক্লাব (আরডিসি) সেমিফাইনালে ওঠে।

প্রতিযোগিতায় পয়েন্ট টেবিলের ভিত্তিতে সমন্বিতভাবে ডিবেটর অব দা টুর্নামেন্ট হন ফিন্যান্স ডিবেটিং ক্লাবের তৌফিকুল ইসলাম , ডিবেট হাউস অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে হাসান মাহাদী এবং ইংলিশ ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাব থেকে সানজিদা জামান চৌধুরী।

প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন ডিবেট হাউস অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাধারণ সম্পাদক হাসিবুল আলম কাজল।

বিশ্ববিদ্যালয় খোলার পর সশরীরে এই বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।