জায়ান চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়ে শেখ হাসিনাকে ভুটানের প্রধানমন্ত্রীর ফোন

ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলায় তাঁর নিকট আত্মীয় জায়ান চৌধুরীসহ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।

ফোন করার জন্য শেখ হাসিনা ডা. শেরিংকে ধন্যবাদ জানান। ভুটানের প্রধানমন্ত্রীও তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ইস্টার সানডেতে গীর্জা ও হোটেলসহ কয়েকটি স্থাপনায় একযোগে সন্ত্রাসী বোমা হামলার ঘটনায় নিহত হয়। ওই ঘটনায় জায়ানের বাবা মশিউল হক চৌধুরী গুরুতর আহত হয়।