চিলমারী বন্দর থেকে পণ্যবাহী বাল্কহেডের প্রথম ভারত যাত্রা

দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম বারের মতো কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর থেকে বাংলাদেশি পতাকাবাহী বাল্কহেড পণ্য নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছে।

সোমবার দুপুরে শান আবিদ-১ নামের ঐ বাল্কহেডটি চিলমারী নদীবন্দরের রাজারভিটা এলাকা থেকে ওয়েস্ট কটন (ঝুট) নিয়ে ভারতের ধুবরির উদ্দেশ্যে রওয়ানা হয়। 

জানা গেছে, ভারত থেকে নৌপথে চিলমারী নৌবন্দরে পণ্য পরিবহন খরচ তুলনামূলক কম। এতদিন ভারত থেকে চিলমারী বন্দরে পাথর আসলেও এই প্রথম চিলমারী নৌবন্দর থেকে বাংলাদেশি বাল্কহেড পণ্য নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে। প্রথম দিন ২৭ টন ওয়েস্ট কটন নিয়ে লিজেন্ড কনসোর্টিয়াম লিমিটেডের শান আবিদ-১ নামের বাল্কহেডটি চিলমারী নৌবন্দর থেকে ভারতের ধুরবির উদ্দেশ্যে রওয়ানা দেয়।