পুতিন-শি বৈঠককে ‘গুরুত্ব দিচ্ছে না’ হোয়াইট হাউজ

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের বিষয়গুলোকে নাকচ করেছে হোয়াইট হাউজ। আবার এই দুই নেতা যুক্তরাষ্ট্র বিরোধী একটি কৌশলগত জোট শুরু করছে বলে ধারণা যুক্তরাষ্ট্রের। এক সংবাদ বিবৃতিতে এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি। 

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের নিজস্ব সম্পর্ক ও আমাদের নিজস্ব মূল্যবোধের সুরক্ষার উপর আমাদের নিয়ন্ত্রণ আছে। আমরা যে যেসব দেশের দ্বিমত পোষণ করেছি সে সব দেশের সঙ্গে কাজ করার উপায় খুঁজছি।’

ন্যাটো কার্যপরিধি বন্ধ করার এবং পশ্চিমাদের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সমর্থন করেছেন। বিষয়গুলো ইউক্রেনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে রাশিয়ার সম্পর্কে অচলাবস্থা সৃষ্টি করেছে।

এদিকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি), বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে যে রাশিয়া তার ভূখণ্ডে ইউক্রেনের সামরিক আক্রমণের বানোয়াট ঘটনা দেখানোর পরিকল্পনা করেছে এবং ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণের অজুহাত হিসাবে এটিকে কাজে লাগাতে চাইছে।