বাথরুমে শিশুর ঝুলন্ত লাশ

রাজধানীর দারুস সালাম থানাধীন মাজার রোডের জব্বার হাউজিংয়ের একটি টিনশেড বাড়ির বাথরুম থেকে বাঁধন নামে আট বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

দারুস সালাম থানার এসআই রেজাউল করিম বলেন, দুই বছর বয়সে বাঁধন তার বাবাকে হারায়। এরপর মায়ের সঙ্গে তার ঠাঁয় হয় দারুস সালামের জব্বার হাউজিং এলাকায় নানা বশিরের বাসায়। তার মা থাকেন বিদেশে। গতকাল দুপুর ২ টার দিকে বাঁধন নানার বাসার বাথরুমে ঢোকে গোসলের জন্য। তার মামা সিয়াম পুলিশের কাছে দাবি করেছেন— দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় তিনি দরজা ভেঙে বাঁধনকে হ্যাঙারের সঙ্গে ঝুলতে দেখেন। এ অবস্থায় তিনি ভাগ্নেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। পরে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।