করোনায় এ পর্যন্ত নারীর দ্বিগুণ মৃত্যু পুরুষের  

করোনায় এই পর্যন্ত দেশে করোনায় ২৮ হাজার ৭০৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৮ হাজার ৩২৮ জন পুরুষের মৃত্যু হয়েছে। আর ১০ হাজার ৩৭৫ জন নারীর মৃত্যু হয়েছে। এই হিসাবে নারীর প্রায় দ্বিগণ মৃত্যু হয়েছে পুরুষের। বুধবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে দেশে করোনায় ভাইরাসে একদিনে মৃত্যু ও শনাক্ত কমেছে। সর্বশেষ বুধবার (৯ ফেব্রুয়ারি) গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৪ জনের পুরুষ ও ৯ জন নারীর মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৮ হাজার ১৬ জনের। রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৩৩ শতাংশ। 

করোনায় মৃতদের দাফন করা হচ্ছে। ছবি: আব্দুল গনি

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।