সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির জন্মদিন পালন করা হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় রিজার্ভ পুকুর পাড় দলীয় কার্যালয়ে এ জন্মদিন পালন করা হয়। এ সময় আলোচনা সভা, আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ মাহফিল দোয়া মোনাজাত শেষে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়।
আলোচনা সভায় জাতীয় পার্টি-জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেপির কেন্দ্রীয় নেতা মো. ইউসুফ আলী আকন, জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা,সদস্য সচিব ও ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, যুগ্ম আহ্বায়ক ও নদমুলা ইউপি চেয়ারম্যান মো. মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, জেপি নেতা মো. শফিকুল আলম খোকন সিকদার, পৌর জেপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন স্বপন মিয়া, জেপি নেতা মো. মোশারফ হোসেন সরদার, মো.সেন্টু মোল্লা, মো. রেজা আহম্মেদ দুলাল, পৌর যুবসংহতির সভাপতি মো. নাসীর উদ্দিন দুলাল সরদার, মো. হুমায়উন কবির বাদল সিকদার, স্বেচ্ছা সেবক পার্টির উপজেলা সভাপতি মো. মনির সরদার, পৌর কাউন্সিলর মো. মানিক হাওলাদার, মঞ্জু রানী সিংহ, যুবসংহতির মো. বাহাদুর সরদার, মাস্টার আবু বকর, উপজেলা ছাত্রসমাজের উপজেলা আহ্বায়ক মো.সালাহউদ্দিন রাহাত জোমাদ্দার, জেপির সমর্থক গোষ্ঠীর মো. শহিদুজ্জামান রাজু মল্লিক, মো. হুমায়উন কবির, মো. মিঠু বিশ্বাস, শিশির দত্ত প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মাহাফুজুল হাসান।
জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির জন্মদিন পালন উপলক্ষে সন্ধ্যায় উপজেলা যুবসংহতির উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ড কলেমা চত্বর সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মোনাজাত শেষে কেক কাটা হয়। এতে উপজেলা যুবসংহতির আহ্বায়ক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. রেজাউল হক রেজভি জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ সরদার, মো.মনির খান, সুকুমার দাস, মো. লিটন তালুকদার, আজিজুল হক বাবু, সালমান খান, সজীব কাজী, রাহাত মালকার, রুবেল খান প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. জহিরুল হক।
এর পূর্বে সকালে আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক,কর্মচারী এবং শিক্ষার্থীদের উদ্যোগে অনুরূপ এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জাতীয় পার্টি-জেপির উপজেলা আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জাফর। দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মো. নুরুল হক।
পৃথক এসব স্থানে আলোচনা সভায় বক্তারা দুরদর্শী এবং বর্ষীয়ান এ রাজনীতিকের জন্মদিনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে তাদের বক্তব্যে বলেন, আধুনিক দক্ষিণ বাংলার রূপকার আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুদীর্ঘ চলার পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিলনা। জীবন সংগ্রামে তিনি কখনো হার মানেননি। তার কর্মদক্ষতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তাকে অত্যন্ত স্নেহ করতেন।
স্বাধীনতার পূর্বা-পর অনেক চরাই-উৎরাই পার করে এই ভাণ্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও মানুষের জীবনমানের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। নারী শিক্ষার অগ্রযাত্রার জন্য তিনি এই প্রত্যন্তঅঞ্চলে তার মাতা মহীয়সী মাজেদা বেগমের নামে একটি কলেজ ও তদসংলগ্ন একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার এই দূরদর্শী চিন্তার ফলে এই কলেজ থেকে শিক্ষা গ্রহণ শেষে অনেকে মেয়ে আজ দেশ, বিদেশে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। তিনি বিদেশে বসেও এই ভাণ্ডারিয়া তথা তার নির্বাচনী এলাকার মানুষের কথা ভাবেন। একটি ছোট দল হলেও জাতীয় পার্টি-জেপি আদর্শিক জায়গা থেকে স্বাধীনতা পরবর্তী দেশের উন্নয়নের জন্য ভিন্ন ভিন্ন দল মতের মানুষকে ঐক্যবদ্ধ রেখে দীর্ঘ ৩৮বছর সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দ্বায়িত্ব সঠিকভাবে পালন করে আসছেন। পরে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়।
এ সময় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।