ইবিতে সহকারী প্রক্টরের দায়িত্ব পেলেন তিন শিক্ষক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সহকারী প্রক্টর পদে নতুন তিন শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আগামী এক বছরের জন্য তাদের এ নিয়োগ প্রদান করেছেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের দু'জন সহকারী প্রক্টরের মেয়াদ শেষ হওয়ায় তাদের শূন্য পদে যথাক্রমে, আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলামকে এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাবুব আলমসহ মোট তিনজন শিক্ষককে সহকারী প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

এছাড়া, সহকারী প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজ্জাদুর রহমান টিটুর মেয়াদ শেষ হওয়ায় তাকে পুনর্নিয়োগ দেয়া হয়েছে। 

এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।