রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের নেজামশাহ পাড়া গ্রামে বালতির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

মৃত জন্নাতুল আদন (১) ঐ গ্রামের তাজুল ইসলামের মেয়ে।

তাজুল ইসলাম জানান, বালতির পানি থেকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আদনকে মৃত ঘোষণা করেন।