ভালোবাসা দিবসে ‘মায়ার ওপারে তুমি’

ভালোবাসা দিবস উপলক্ষে ভিন্নধর্মী প্রেমের গল্প নিয়ে নির্মাণ হয়েছে নাটক ‘মায়ার ওপারে তুমি’। এটি পরিচালনা করেছেন, সৌমিত্র ঘোষ ইমন। নাটকটিতে অভিনয় করেছেন প্রত্যয় হিরন ও নবাগত রিসা চৌধুরী। সম্প্রতি উত্তরায় বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির শুটিং।

‘মায়ার ওপারে তুমি’ নাটকের গল্পে দেখা যাবে, আনযীর একটি ছবি আঁকার জন্য চার বছর ধরে অপেক্ষা করে চলেছে। কিন্তু ও আধো আঁকা মানুষটাকে সে বাস্তবে মেলাতে পারছিলো না। অনুভূতিটুকু নিয়ে দিনের পর দিন ও রাস্তায় ঘুরেছে স্বপ্নের মানুষটাকে খুঁজতে আর ছবিটাকে পূর্ণতা দিতে। অবশেষে দেখা মেলে কাঙ্ক্ষিত ছবির মানুষের, সেইসাথে ছবিটিও সমাপ্ত করতে পারে আনযীর। কিন্তু ঘটনাটি এখানেই শেষ হলে পারতো; অহচ গল্পটি এখান থেকে  মোড় নেয় ভিন্ন দিকে। ছবির মানুষটির চরিত্রের নাম, রোদ্দুর। যে চরিত্রে অভিনয় করেছেন নবাগত রিসা চৌধুরী। আর রিসার অভিষেকও হলো মূল চরিত্রে এই একক নাটকের মধ্যদিয়ে। ‘আনযীর’ চরিত্রে অভিনয় করেছেন ‘প্রত্যয় হিরন’।

প্রত্যয় হিরন ও রিসা চৌধুরী। ছবি: সংগৃহীত

‘ম্যাক্স ব্যাগ’র প্রযোজনায় নির্মিত নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।