প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্যসমাপ্ত ব্রুনাই দারুসসালামে তিন দিনের সরকারি সফর নিয়ে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার ব্রুনাই সফরের বিভিন্ন দিক তুলে ধরবেন।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় আরো ভয়াবহ হামলা হতে পারে: অস্ট্রেলিয়া
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শুক্রবার বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণে প্রধানমন্ত্রী ২১ থেকে ২৩ এপ্রিল ব্রুনাই সফর করেন।
ইত্তেফাক/এমআরএম