যুবককে ট্রেন থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ

নাটোর রেলওয়ে স্টেশনে এক যুবককে ট্রেন থেকে ফেলে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১ টার দিকে স্টেশনের অদূরে রেলওয়ে গেট এলাকায় এই ঘটনা ঘটে।

ওই যুবকের নাম নাম ফয়সাল (২০)। সে নড়াইলের হাচলাকালিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর রেলস্টেশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে ওই যুবককে কে বা কারা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস থেকে ফেলে দেয়। স্থানীয়রা ফয়সালকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, ট্রেনটি স্টেশন ছাড়ার পরে দ্রুতগামী না হওয়ায় তেমন একটা ক্ষতি হয়নি তার।