রাশিয়ায় যে ভয়ে কোভিড টেস্ট করেননি ম্যাক্রোঁ

ইউক্রেন সংকট সমাধানে মস্কো সফরে যান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সে সময় মস্কো ম্যাক্রোঁকে করোনা পরীক্ষার অনুরোধ করে। তবে তাতে রাজি হননি ম্যাক্রোঁ। রয়টার্সের শুক্রবারের (১১ ফেব্রুয়ারি) প্রতিবেদনে বলা হয়েছে, রুশ গোয়েন্দারা ডিএনএ’র নমুনা হাতিয়ে নিতে পারে, এমন আশঙ্কায় করোনা টেস্ট করেননি ম্যাক্রোঁ। 

রয়টার্স বলছে, গত সোমবার রাশিয়ায় সফর করেনএমানুয়েল ম্যাক্রোঁ। সে সময় ম্যাক্রোঁকে রাশিয়ার করোনা পরীক্ষার অনুরোধ জানানো হয়। কিন্তু রুশ গোয়েন্দারা ডিএনএ’র নমুনা হাতিয়ে নিতে পারে এই শঙ্কায় তিনি করোনার পরীক্ষা করেননি। 

এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, প্রটোকল অনুসারে পুতিনের সঙ্গে বৈঠকের আগে কোভিড-১৯ পরীক্ষা করেননি ফরাসি প্রেসিডেন্ট। এ তথ্য ক্রেমলিন নিশ্চিত করেছে।

তবে ফ্রান্স সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। দেশটির এক সূত্র জানিয়েছে, যে করোনা পরীক্ষার কথা বলা হয়েছিল, তা আসলে অগ্রহণযোগ্য। আর এই পরীক্ষার সময়সূচিও ম্যাক্রোঁর কর্মতালিকার সঙ্গে মেলানো যাচ্ছিল না।

এদিকে ম্যাক্রোঁর স্বাস্থ্য প্রোটোকল নিয়ে দুই সূত্র জানিয়েছে, রাশিয়ার পিসিআর পরীক্ষার মাধ্যমে পুতিনের সঙ্গে বসতে পারবেন ফরাসি প্রেসিডেন্ট। নয়তো সামজিক দূরত্ব বজায় রাখতে হবে। এমন দুটি শর্ত দেওয়া হয়। ম্যাক্রোঁ দ্বিতীয়টি বেছে নেন। তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স।