রাতে বিপরীত লিঙ্গের আবাসিকে না যেতে নোটিস

কোনো পুরুষ–মহিলা বন্ধু রাত ৮টার পর একে অপরের আবাসিক হোটেল ও ভাড়া বাড়ি যেতে পারবে না। এমনকী একসঙ্গে রাত্রিযাপন করতেও পারবে না। কিন্তু এক পুরুষ বন্ধু আর এক পুরুষ বন্ধুর বাড়িতে রাত ৮টার পর যেতে পারবেন। তাতে কোনো বাধা নেই। মহিলা বন্ধু আর এক মহিলা বন্ধুর বাড়িতে যেতে এবং রাতে থাকতেও পারবেন।

ভারতের পুণের রেসিডেন্টশিয়াল সোসাইটি সম্প্রতি একটি নোটিস দিয়ে এ নিয়ম জারি করেছে। তবে এটা এখানকার বাসিন্দার ওপর প্রয়োগ করা হবে না। এখানের বাসিন্দা নন, অথচ কোনো না কোনো কারণে এখানে থাকেন, অবিবাহিত তাদের ক্ষেত্রেই এই নিয়ম লাঘু করা হচ্ছে।

আরো পড়ুন: আজ থেকে বন্ধ ২০ লাখ সিম

তবে এই কথাটা বহুবার বাবা–মায়ের কাছ থেকে শুনে থাকে সন্তানরা। কিন্তু এই পরামর্শ যদি সমাজের পক্ষ থেকে শুনতে হয় তাহলে কী সেটা পারিবারিক শোনায়?‌ উঠছে প্রশ্ন।

উল্লেখযোগ্য বিষয় হল সমলিঙ্গের বন্ধু হলে রাত ১০টা পর্যন্ত একে অপরের বাড়িতে থাকতে পারবেন। তারপর আর নয়। যদি রাতে থাকতে চায় তাহলে তা করা যাবে।

ইত্তেফাক/বিএএফ