রাজধানীর মাহুতটুলীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

পুরান ঢাকার মাহুতটুলীর ৪ তলা ভবনের নিচতলায় পলিথিনের কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ আগুন লাগার বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। এ ছাড়া তাৎক্ষণিক কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ঠিক কি কারণে আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি।