পুরান ঢাকার মাহুতটুলীতে ৪ তলা ভবনের নিচতলায় পলিথিন কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ইত্তেফাক অনলাইনকে জানিয়েছিলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। এছাড়া তাৎক্ষণিক কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি।