চরভদ্রাসনে গাছের চাপা পরে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনে গাছের চাপা পরে নওয়াবআলী শিকদার (৮৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে সদর ইউনিয়নের আব্দুল শিকদারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা আলী শিকদারের বাড়ী সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।