কোভিড জব্দ করবে হাঙর 

বাংলাদেশের নদীতে হাঙরের অভাব নেই— বঙ্গোপসাগরেও আছে হাঙর। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসনের ইউনিভার্সিটি অফ উইসকনসিসের একদল বিজ্ঞানী বলেছেন, হাঙরের শরীরের রোগ প্রতিরোধী ব্যবস্থায় এক আশ্চর্য প্রোটিন অ্যান্টিবডির হদিশ পাওয়া গেছে, যা কোভিড ১৯ ভাইরাসের সব ক’টা ভ্যারিয়েন্টকে আটকে দিতে পারে। 

তারা এ-ও প্রমাণ পেয়েছেন, কোভিড চিরতরে জব্দ করে দেবে হাঙর। সম্প্রতি নিউ সাইন্সটিস্ট অ্যাকাডেমির এক গবেষণাপত্রে এই তথ্য জানা গেছে। হাঙরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় থাকা জোরদার স্পাইক প্রোটিনের সাহাঘ্যে করোনা ভাইরাসের মহামারি ঠেকানোর ব্যাপারে এখন থেকেই উদ্যোগ নেওয়া শুরু করে দিয়েছেন বিজ্ঞানীরা। অকারণে বন্যপ্রাণীদের মেরে মাংস খাওয়া বন্ধ করলে অনেক অসুখ প্রতিরোধ করা যেতে পারে বলে চিকিৎসাবিজ্ঞানীরা ভরসা দিচ্ছেন। সুতরাং বন্যপ্রাণী ধরা, শিকার করা, এদের মাংস খাওয়া বন্ধ করতে হবে। বন্যপ্রাণীদের নিরাপদে নিরাপত্তার সঙ্গে বসবাস করার সুযোগ দেওয়ার ব্যাপারে সরকার ও জনসাধারণ উভয়েরই দায়িত্ব রয়েছে। পৃথিবীর প্রায় সব সাগর-মহাসাগরে হাঙরের অস্তিত্ব থাকলেও মূলত গ্রীষ্মমণ্ডলীয় এবং অর্ধ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এদের প্রাচুর্য দেখা যায়। 

হাঙর। ছবি: সংগৃহীত

জানা যায়, বঙ্গোপসাগরে প্রায় ২৭ প্রজাতির হাঙর আছে। দক্ষিণাঞ্চলের বড় বড় নদীতেও রয়েছে হাঙর। আমাদের শৈশবে মা-খালারা কখনো নদীতে স্নান করতে যেতে দিতেন না, কারণ নদীতে হাঙর থাকে। বিদেশি বিজ্ঞানীরা যখন হাঙর দিয়ে কোভিড জব্দ করার কথা বলছেন, তাঁদের কাছ থেকে ফমু‌র্লা নিয়ে আমাদের দেশের বিজ্ঞানীরা হাঙর দিয়ে কোভিড জব্দ করার ওষুধ বের করতে পারেন।