রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৫৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৭৩ গ্রাম ১০২ পুরিয়া হেরোইন, ১১ হাজার ৭৯০ পিস ইয়াবা, ১ কেজি ৯৭৬ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ০.৯০ গ্রাম আইস ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।