নতুন দুই মডেলের স্পিকার বাজারে নিয়ে এসেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘কোরাস’ প্যাকেজিং এ ২.১ মাল্টিমিডিয়া স্পিকারদুটির মডেল ‘ডব্লিউএস২১২৯’ এবং ‘ডব্লিউএস২১৬০’।
উন্নত ফিচারসমৃদ্ধ আকর্ষণীয় ডিজাইনের স্পিকারগুলো দেবে সুমধুর ও জোরালো শব্দ। গান শোনা, মুভি দেখা কিংবা গেম খেলায় অনন্য অনুভূতি পাবেন গ্রাহক। স্পিকার দুটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উভয়ের সাথেই সাবউফার আছে। ডিভাইসদুটি ফুল রেঞ্জ সাউন্ড দিতে সক্ষম। স্পিকারগুলোতে মাল্টি-মোডে ব্লুটুথ, ইউএসবি প্লেব্যাক, অক্স, এফ এম রেডিও এসব সোর্স থেকে সরাসরি পছন্দের মিউজিক উপভোগ করা যাবে। রয়েছে এলইডি ডিসপ্লে, যেখানে দেখা যাবে প্রয়োজনীয় তথ্য। ‘ডব্লিউএস২১৬০’ মডেলের স্পিকারটিতে রয়েছে ১৫ ওয়াটের ২টি স্পিকারের সাথে ৩০ ওয়াটের সাবউফার। বিল্ট-ইন ৩ চ্যানেল পাওয়ার এমপ্লিফায়ার ও রিমোট কন্ট্রোল সুবিধা।
এই স্পিকারটির মূল্য ৪,৯৫০ টাকা। ‘ডব্লিউএস২১২৯’ মডেলের স্পিকারটিতে ৫ ওয়াটের ২টি স্যাটেলাইট স্পিকারের সাথে রয়েছে ২০ ওয়াটের সাবউফার। এই মডেলটিতেও আছে বিল্ট-ইন ৩ চ্যানেল পাওয়ার এমপ্লিফায়ার এবং রিমোট কন্ট্রোল। এর দাম মাত্র ৩,৬৫০ টাকা। স্পিকারগুলো পাওয়া যাচ্ছে সারা দেশব্যাপী ছড়িয়ে থাকা ওয়ালটনের সব শোরুমে। এতে গ্রাহকরা ১ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাচ্ছেন।