চার্লসের পর ক্যামিলাও করোনায় আক্রান্ত 

ব্রিটেনের ডাচেস অব কর্নওয়াল প্রিন্সেস ক্যামিলাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।গতকাল সোমবার ক্ল্যারেন্স হাউজ থেকে এই তথ্য জানানো হয়েছে। এর চার দিন আগে তার স্বামী প্রিন্স চার্লসও করোনায় আক্রান্ত হন। খবর সিএনএনের

ক্ল্যারেন্স হাউজের বিবৃতিতে জানানো হয়, ‘ডাচেস অব কর্নওয়ালের করোনা ভাইরাস পজিটিভ। তিনি আইসোলেশনে আছেন। আমরা সরকারের নির্দেশনা পুরোপুরি অনুসরণ করব।’ 

রাজপ্রাসাদের একটি সূত্র জানিয়েছে, প্রিন্সেস ক্যামিলা করোনার তিন ডোজ টিকা নিয়েছেন। করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর চার্লস গত ১০ ফেব্র‚য়ারি আইসোলেশনে যান।

 এর আগেও তিনি একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। রাজসিংহাসনের উত্তরাধিকারী ৭৩ বছর বয়সি প্রিন্স চার্লস গত বৃহস্পতিবার তার একটি সফরও বাতিল করেছেন।