তরুণ প্রতিভাবান গায়িকা তানিশা দীর্ঘদিন ধরেই গান নিয়ে নিজের স্বপ্নের পথে হাঁটছেন। তবে এবারই প্রথম দেশের বাইরে কোনো বৈশাখী মেলায় অংশ নিলেন তিনি। তানিশার কথায়, ‘আমি জর্ডানবাসীর প্রতি ভীষণ কৃতজ্ঞ। বিদেশের মাটিতে বাঙালিরা এত দারুণ করে গানগুলো উপভোগ করে, যা বলে বোঝানো যাবে না।’
জর্ডানের বৈশাখী মেলার মূল আকর্ষণ ছিলেন দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী মনির খান। এ প্রসঙ্গে তানিশা বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এত বড়মাপের শিল্পীর সাথে একই স্টেজে। আমরা দুটি বিশাল আয়োজনের কনসার্টে অংশ নিয়েছিলাম।’