বিশ্বব্যাপী বিখ্যাত আইসিটি ব্র্যান্ড এসার আনুষ্ঠানিকভাবে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশ এ বাণিজ্যিক পণ্য ও সেবা চালু করেছে।
সম্প্রতি রাজধানীর একটি হোটেল এ অনুষ্ঠিত প্রোগ্রাম এ উপস্থিত ছিলেন এসার ইন্ডিয়া-এর কান্ট্রি ম্যানেজার সঞ্জিব মেহতানি এবং গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ।
বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য প্রতিষ্ঠান এসার বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ ও নতুন প্রযুক্তি পণ্য ক্রেতাদের কাছে এনে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। এসার মনে করে বাংলাদেশ অতি দ্রুত প্রযুক্তিতে অভ্যস্ত হচ্ছে, সুতরাং এ এসার নতুন প্রযুক্তি মার্কেট হিসেবে বাংলাদেশকে উপযুক্ত মনে করছে।
অনুষ্ঠানে সঞ্জিব মেহতানি, কান্ট্রি ম্যানেজার, এসার ইন্ডিয়া বলেন, ‘আমরা প্যান এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশকে সর্বোচ্চ সম্ভাবনাময় দেশ হিসেবে বিবেচনা করছি। এখানে আইটি ব্যবসা খুব দ্রুত সম্প্রসারিত হচ্ছে, সুতরাং আমাদের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ বলেন, ‘আমরা অনেক আনন্দিত এসার-এর মত বৈশ্বিক বিখ্যাত পন্যের সাথে থাকতে পেরে। আশা করছি এসার এর সাথে আমাদের পথচলা সুখকর ও সাফল্যমণ্ডিত হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধু কান্তামরেড্ডী, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার, এসার ইন্ডিয়া, রফিকুল আনোয়ার, ম্যানেজিং ডিরেক্টর, গ্লোবাল ব্র্যান্ড, জসীম উদ্দিন খন্দকার, ডিরেক্টর, গ্লোবাল ব্র্যান্ড এবং গ্লোবাল ব্র্যান্ড-এর জেনারেল ম্যানেজার এ কে এম দিদারুল ইসলাম ছাড়াও ফারহানুর রাহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর ও সমীর কুমার দাশ, জেনারেল ম্যানেজার চ্যানেল সেলস ।