কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর উত্তরা বিমানবন্দরের কাছেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কাজল আক্তার (৩৫) এবং মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম সুমন (৪০)। নিহত সুমন রাইড শেয়ারিং অ্যাপের চালক ও কাজল যাত্রী ছিলেন।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউট গেটের ওভারব্রিজের নিচে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। ঘটনাস্থলে গিয়ে লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।