উখিয়ার বালুখালীতে বিয়ের এক মাসের মাথায় রোকসানা আকতার ওরফে রুক্সি নামে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বানুখিল গ্রাম তার লাশ উদ্ধার করা হয়।
রুক্সির ভাই সাইফুল ইসলাম জানান, বানুখিল গ্রামের জাফর আলমের ছেলে নুর হোসেনের সঙ্গে এক মাস আগে তার বোনের বিয়ে হয়। বিয়ের এক মাস যেতে না যেতেই ঝুলন্ত লাশ মিললো।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।