শ্রীলঙ্কার পর্যটনে বড় আঘাতের আশঙ্কা

শ্রীলঙ্কার অর্থনীতি অনেকাংশে দেশটির পর্যটন খাতের উপর নির্ভরশীল। এদিকে সম্প্রতি দেশটিতে সন্ত্রাসী হামলার কারণে পর্যটন খাতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে হাজারো পর্যটক শ্রীলঙ্কায় তাদের সফর কমিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। অগ্রিম বুকিংও ব্যাপকভাবে কমে গেছে। ভারত মহাসাগরের এ দ্বীপরাষ্ট্রে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর প্রায় ২৫ লাখ পর্যটক আসে। শ্রীলঙ্কার পর্যটন খাতে কাজ করে প্রায় ১০ লাখ মানুষ। এমনকি দেশটিতে বিদেশি মুদ্রার তৃতীয় সর্ববৃহত্ উত্সও পর্যটন খাত। একটি উড়োজাহাজ সংস্থা জানিয়েছে, পরবর্তী দুই মাসের হাজারো অগ্রিম টিকিট বুকিং বাতিল করা হয়েছে সন্ত্রাসী হামলার পর।