শেকড়ের টানে ৭০ বছর পর আমতলীতে কবি পবিত্র মুখোপাধ্যায়

আমতলী (বরগুনা) সংবাদদাতা

শেকড়ের টানে মাতৃভূমির মাটির গন্ধ নিতে ৭০ বছর পর বরগুনার আমতলীতে এসে সম্মান এবং ভালোবাসায় সিক্ত হলেন আমতলীর কৃতী সন্তান কলকাতার বিশিষ্ট কবি পবিত্র মুখোপাধ্যায়।

বুধবার সকালে তিনি আমতলীতে পৌঁছলে শত শত মানুষ এনএসএস ট্রেনিং সেন্টারে তাকে স্বাগত জানান। এসময় তিনি জন্মভূমির মাটিকে প্রণাম করেন। পরে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। স্মারক হিসাবে জন্মভূমির মাটি আনুষ্ঠানিকভাবে কবির হাতে তুলে দেন আমতলীর সহকারী কমিশনার ভূমি কমলেশ মজুমদার। দুপুরে আমতলী প্রেসক্লাবের মমতাজ বেগম মিলনায়তনে কবির সৌজন্যে আমতলী প্রেসক্লাব সম্মাননা ও মতবিনিময় সভার আয়োজন করে। 

উল্লেখ্য, কবি পবিত্র মুখোপাধ্যায় ১৯৪০ সালের ১২ ডিসেম্বর পূর্ববাংলার বরগুনা জেলার আমতলীতে জন্মগ্রহণ করেন।