৭২২৩ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

গোপালগঞ্জ প্রতিনিধি

তৃতীয় ধাপে বাদ পড়া ৭২২৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শুক্রবার বাংলাদেশ নব জাতীয়করণ ও বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাবেশ করেছে।

টুঙ্গিপাড়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি কামাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  শেখ মতিয়ার রহমান, আনিসুর রহমান, অ্যাডভোকেট জুয়েল চাকমা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা ৭২২৩টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ জানান।