ভাণ্ডারিয়ায় যুবকের লাশ উদ্ধার

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মো. নাইম বেপারি (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৫নম্বর ধাওয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশারিবুনিয়া গ্রাম থেকে রাত লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ভাণ্ডারিয়া থানার ওসি মাছুমুর রহমান বিশ্বাস।

মৃত নাঈম পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন। সে পশারিবুনিয়া গ্রামের ব্যাটলিয়ান আনসার সদস্য মো. রুহুল আমিন বেপারির ছোট ছেলে। 

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, নিহত নাইম বেপারি প্রতি দিনের ন্যায় শুক্রবার রাতে স্থানীয় পশারিবুনিয়া বাজারের ক্লাব থেকে টেলিভিশনে খেলা দেখে রাতে বাড়ি ফিরে নাই। আজ শনিবার সকালে তার মা  মুকুল বেগম একই এলাকার এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় নিজ বসত বাড়ির অদূরে ধান চাষের মাঠের এক কোনায় গাছের নিচে ছেলের লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। 

ভাণ্ডারিয়া থানার ওসি মাছুমুর রহমান বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। লাশের কাছ থেকে তার সাথে একটি মোবাইল সেট একটি টর্চ লাইট এক টুকরা ব্লেড ও একটি প্লাস্টিকের বোতল পাওয়া গেছে।