ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
বিরলের রাণীপুকুর ইউনিয়নের মহেশ শিবপুর গ্রামের ভুট্টাক্ষেত থেকে শুক্রবার সকালে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুমিত্রা মার্ডি(২৫)। সে ওই গ্রামের বিস্তা মার্ডির স্ত্রী।
ওসি এটিএম গোলাম রসুল বলেন, গ্রামের লোকজন জমিতে কাজ করতে গিয়ে মহেশ শিবপুর গ্রামের জনাকুর ভুট্টাক্ষেতের ভেতরে সুমিত্রা মার্ডির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে লাশের গলায় দাগ থাকায় ধারণা করা হচ্ছে সুমিত্রাকে হত্যার পর দুষ্কৃতকারীরা লাশ ভুট্টাক্ষেতের ভেতরে ফেলে গিয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।