কুবি সংবাদদাতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে এক ছাত্রীর সাথে বাজে মন্তব্য করায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এক দোকানিকে মারধর করেছেন ওই ছাত্রীর সহপাঠীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মূল গেট সংলগ্ন এক দোকানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ১নং গেট সংলগ্ন বিসমিল্লাহ হার্ডওয়্যার দোকানে বিকাশে টাকা তুলতে যান নৃবিজ্ঞান বিভাগের এক ছাত্রী। ভাঙতি টাকা নিয়ে দোকানদার সাদ্দামের সাথে কথা বলার এক পর্যায়ে সে বিশ্ববিদ্যালয় নিয়ে কটূক্তি করে। ঘটনা শুনে ছাত্রীর বিভাগের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত দোকানিকে মারধর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, অভিযুক্ত দোকানির কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।