১১ মাদক মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার রাতে ১১ মাদক মামলার আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার নাম নাদিম মিয়া।  কিশোরগঞ্জ সদর উপজেলার মণিপুরঘাট-কাটখালি এলাকায়  পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২০ হাজার টাকা উদ্ধার করে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ডিবির ওসি আবু শামা মো. ইকবাল হায়াত জানান, তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় আরো ১১টি মাদকের মামলা রয়েছে।