বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সুযোগ পেলে বিএনপি আবার হাওয়া ভবন-খোয়াব ভবন খুলবে, পাঁচশ' নয় হাজার জায়গায় বোমা ফাটাবে, কিন্তু জনগণ তাদের সেই সুযোগ দেবে না।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, করোনা মহামারিতে তারা ছিল ঘরের মধ্যে ও জীবন বাঁচাতে। আওয়ামী লীগ সরকার তথা নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিএনপি জনগণের সাথে নেই।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, খালেদা জিয়ার জীবন-মরণ ও বাঁচার জন্য রাজনীতি নিয়ে ব্যস্ত রয়েছেন। ঘরে বসে বিএনপি আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বাজায় বলেই নৌকার ভোট বাড়ে আর বারবার সরকার গঠন করে।
ড. হাছান মাহমুদ বলেছেন, সুযোগ পেলে বিএনপি আবার হাওয়া ভবন-খোয়াব ভবন খুলবে, পাঁচশ' নয় হাজার জায়গায় বোমা ফাটাবে, কিন্তু জনগণ তাদের সেই সুযোগ দেবে না।
মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে বিএনপি সুযোগ পেলে এখন যারা গ্রামে গ্রামে ভাতা পাচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে, ওএমএস এর চাল বন্ধ হয়ে যাবে, যারা ঘর পাচ্ছে সেই ঘর বিএনপির গুন্ডাপান্ডারা দখল করে নেবে। খালেদা জিয়া ক্ষমতায় আসার পর ৬ হাজার কমিউনিটি ক্লিনিক দখল করে নিয়েছিলো। আবার তারেক জিয়া আসবে, সব ব্যবসা থেকে চাঁদা তুলবে। আবার শায়খ আব্দুর রহমান, বাংলা ভাইয়ের সৃষ্টি হবে।