কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঢাকা’র ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মো. আনোয়ারুল কবীর বাবুল ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদার বিজয়ী হয়েছেন। অ্যাডভোকেট মো. আনোয়ারুল কবীর বাবুল দৈনিক যুগান্তরের আদালত প্রতিবেদক।
দৈনিক ইত্তেফাকের কোর্ট রিপোর্টার ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রুবেল হাওলাদার দ্বিতীয়বারের মতো সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। তিনি জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি।
বৃহস্পতিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের ১৩টি পদের মধ্যে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে ভোট প্রতিদ্বন্দ্বিতা হয়। অন্য ৮টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সিনিয়র সহ-সভাপতি পদে রায়হান মোর্শেদ, সহ-সভাপতি পদে শুভ্র সিনহা রায় রনি ও সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. সানাউল ইসলাম টিপু নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, ট্রেজারার মাহবুব হাসান রানা, দপ্তর ও প্রচার সম্পাদক মো. আজিজুর রহমান শাহ। সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. শাহ আলম সোহাগ, মো. হাফিজ উদ্দিন, মো. রবিউল ইসলাম রবি, কে.এম খায়রুল ইসলাম ও মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব।