দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস ইভেন্ট ২০২২ পরিচালনার উদ্দেশ্যে অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) এই কমিটি গঠন করা হয়।
কমিটির অ্যাডভাইজার হিসেবে আছেন ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক রনি দত্ত।
দ্বিতীয়রের মতো হাবিপ্রবি তে অনুষ্ঠিত অন-ক্যাম্পাস ইভেন্টটির ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে আছেন রিফাত হোসেন প্রিমন, ফ্যাসিলিটেটর হিসেবে আছেন রাজীব শুভ্র দত্ত এবং উষ্ণ দাস। এর পাশাপাশি সংগঠক এবং বিচারক সমন্বয় প্রধান হিসেবে আছেন নয়ন চন্দ্র মজুমদার এবং টিম পার্টিসিপেশন প্রধান হিসেবে আছেন সাগর রানা।
এছাড়াও, মোট ৫২ সদস্যের কমিটিটি ৭টি দলে বিভক্ত। ক্যাম্পেইন এ্যান্ড প্রমোশন দলের প্রধান হিসেবে আছেন মমতাজ জাহান, উপ-প্রধান হিসেবে আছেন সাদিয়া ইবনাত, আনিকা তাহসিন ও মিশু দেবনাথ। এছাড়া এক্সিকিউটিভ হিসেবে আছেন ইসরাত ফারজানা আরশি, মঞ্জুরী ভট্টাচার্য, নুহাস আলী অর্ণব, শামিম আহমেদ এবং সাদিয়া মাহমুদ।
ব্রান্ডিং অ্যান্ড গ্রাফিকস ডিজাইন দলের প্রধান হিসেবে আছেন নোমান শিহাব, উপ-প্রধান হিসেবে আছেন আজমিরুল হক অঙ্কন, সুমাইয়া কাকন, মাহরুফ আলম সাদ এবং রুকনুজ্জামান রুকন। এছাড়াও এক্সিকিউটিভ হিসেবে আছেন হাসিন ইশরাক, মেহেরাব হোসেন এবং সাকিব আহমেদ।
মিডিয়া অ্যান্ড জার্নালিজম দলের প্রধান হিসেবে আছেন যোবায়ের ইবনে আলী এবং উপ-প্রধান হিসেবে আছেন মশিউর রহমান এবং মোহাম্মদ তানভির হোসেন।
আইটি অ্যান্ড ওয়েবসাইট ম্যানেজমেন্ট দল পরিচালনায় প্রধান হিসেবে আছেন মিরাজ হাওলাদার, ডেপুটি প্রধান হিসেবে রাকিবুল আজাদ। এছাড়াও এক্সিকিউটিভ হিসেবে আছেন কামনা রাণী রয়, আতিক শাহরিয়ার রুপক, সুরভী আক্তার এবং তাসমিম রহমান।
ইভেন্ট ম্যানেজমেন্ট দলের প্রধান হিসেবে আছেন জাহিদাতুন্নাহার তানি, উপ-প্রধান হিসেবে আছেন নিশাত আনজুম, মেহেদি হাসান, আনিকা তাহসিন এবং কুরতুবি জুনাইদ। এছাড়াও এক্সিকিউটিভ হিসেবে আছেন মাহফুজা তাসনিম জেসি, লিমন আহমেদ এবং আলফি সানি বিন ইসলাম।
ডকুমেন্টেশন অ্যান্ড কন্টেন্ট রাইটিং দলের প্রধান হিসেবে আছেন সিদরাতুল মুনতাহা মুন, উপ-প্রধান হিসেবে আছেন সামিউল হাসান সজীব। এছাড়াও এক্সিকিউটিভ হিসেবে আছেন রাউফ ইবনে রফিক দ্বীপ, ফাহিম আল মাহমুদ এবং হাসনা হেনা শ্রাবণী।
কর্পোরেট অ্যাফেয়ার্স দলের প্রধান হিসেবে আছেন সাইফুল ইসলাম, উপ-প্রধান হিসেবে আছেন জায়েদ বিন আজাদ, আতিকুজ্জামান, মেহেদি হাসান, জেসিয়া আক্তার এবং রাজা আগারওয়াল। এছাড়াও এক্সিকিউটিভ হিসেবে আছেন বোরহান আহমেদ রাকিব এবং মমতাজ সরকার পলি।