সুতাং নদীতে দূষণ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে কলকারখানার বর্জ্যে সুতাং নদীসহ পার্শ্ববর্তী জলাশয়গুলো দূষিত হয়ে গেছে। নদী হয়ে পড়েছে মত্স্যশূন্য, নদীর পানি ব্যবহারকারীরা পড়েছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। শিল্প বর্জ্য সরাসরি ফেলার কারণে নদীর পানি বিভিন্ন স্থানে কালো হয়ে গেছে। ছবিটি গত সোমবার তোলা —ইত্তেফাক