টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফে একটি রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্ত চক্র ছোটভাইকে অপহরণের চেষ্টাকালে বাধা দেওয়ায় বড়ভাই গুলিবিদ্ধ হয়। পরে সে কক্সবাজার সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার সকালে মৃত্যুবরণ করে।
জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলা আলীখালী রোহিঙ্গা বস্তির ২৫নং ক্যাম্পের ডি-ব্লকের ১১ নং রোমের বাসিন্দা লাল মিয়া ওরফে লালুর পুত্র আব্দুল বাসেদকে মুখোশধারী দুর্বৃত্ত দল অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বড়ভাই অজিউল্লাহ ছোটভাইকে রক্ষা করার জন্য দা নিয়ে ধাওয়া করে। তখন দুর্বৃত্ত দল এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পাহাড়ের দিকে পালিয়ে যায়। এতে অজিউল্লাহ গুলিবিদ্ধ ও রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে থাকে।
নয়াপাড়া পুলিশ ক্যাম্পের এস আই আব্দুস সালাম জানান, অজিউল্লাহ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। মৃতদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।