সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে এক বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ গত বৃহস্পতিবার উপজেলা সদরে অনুষ্ঠিত হয়। প্রথমে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে এক সমাবেশ শিক্ষক সমিতির উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।